- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ১৫৭ টাকা
দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫৭ টাকা। চলতি মে মাস থেকে ১২ কেজির এ সিলিন্ডার কিনতে খরচ হবে ১২৩৫ টাকা। এর আগে এর দাম ছিল ১১৭৮ টাকা৷
মঙ্গলবার দুপুরে নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
এদিকে মে মাসে অটোগ্যাসের দাম ৫৪ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: