- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
আবার বাড়লো সোনার দাম
দেশের বাঁজারে আবারো বাড়লো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। রবিবার (১৬ এপ্রিল) থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা, যা এতদিন ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।
এতে আরো বলা হয়, স্থানীয় মার্কেটে পাকা সোনার মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থকবে।
এর আগে, গত ১০ এপ্রিল সোনার দাম কমানো হয়। তার পাঁচদিন পরই মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেল। ঐদিন দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ১৬১ টাকা। যা এতদিন ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: