- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আসছে ১৮ মার্চ
আগামী ১৮ মার্চ ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেছেন, এটি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। গত ১ থেকে ৩ মার্চ দিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন মোমেন।
মন্ত্রী বলেন, জি-২০ বৈঠকে যোগদানকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সীমান্ত হত্যা নিয়ে আপনারা যে অঙ্গীকার করেছেন, সেটা রাখেন।
ড. মোমেন বলেন, ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে রেললাইনসহ যেসব নির্মাণ স্থাপনা তৈরিতে দেশটি আপত্তি জানিয়েছিল, তারা সেটা তুলে নিয়েছেন। এখন আমাদের কাজগুলো সুচারু হবে।
নিত্যপণ্য রপ্তানিতে তারা (ভারত) যেন হঠাৎ করে বন্ধ না করে দেয়, সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে বলে জানান মোমেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: