- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
১২ কেজির গ্যাস সিলিন্ডারে দাম কমল
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৪২২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৭৬ টাকা।
বৃহস্পতিবার এ দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।
সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। এর এক মাস পর ৭৬ টাকা কমানো হলো।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: