ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

রমজানে নিম্ন আয়ের মানুষদের দুই ধাপে দেওয়া হবে টিসিবির পণ্য

26 February 2023, 7:03:06

আসন্ন রমজানে নিম্ন আয়ের মানুষদের মাঝে আগামী মঙ্গলবার ( ২৮ ফেব্রুয়ারি) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই ধাপে ভর্তুকি মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (২৬ ফেব্রুয়ারি) টিসিবির পরিচালক (বাণিজ্যিক-সিএমএস ও বিওবি) এস এম শাহীন পারভেজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানিয়েছেন, আমরা অন্য সময়ের মতো ফেব্রুয়ারির শেষদিন থেকে মার্চ পর্যন্ত সারাদেশে এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে তেল, ছোলা, ডাল, চিনি ও খেজুর দেওয়া হবে। তবে শুধুমাত্র রাজধানীবাসীকে খেজুর দেওয়া হবে।

তিনি আরো জানান, ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় শুরু হবে বিক্রি কার্যক্রম। যা শেষ হতে রমজান চলে আসবে। জনগণ ওই পণ্য দিয়ে রমজান শুরু করতে পারবে। পরে মার্চ মাসেরটা ১০ থেকে ১২ রমজানের দিকে শুরু করতে চাই। যা রমজানের বাকি সময় ধরে বিক্রি করা হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: