- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
১৯৪ কোটি ৭০ লাখ টাকায় টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শাম্মী ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে গ্লোবাল করপোরেশনের মাধ্যমে এই তেল কেনা হবে। টিসিবির মাধ্যমে এই সয়াবিন তেল কিনবে সরকার।
এর আগে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। শুন শিং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ২০০ কোটি ২০ লাখ টাকায় এ তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ওই সভায় আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ওমানের জাদ আল রাহিল ইন্টারন্যাশনাল এলএলসি সুলতানাত থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয় ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: