- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
৮ হাজার কোটি টাকা ধার নিলো ইসলামী ব্যাংক
তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির তারল্য পরিস্থিতির নাজুক অবস্থা কাটাতে সুদভিত্তিক ৮ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে বছর শেষে বাংলাদেশ ব্যাংক থেকে ৮ হাজার কোটি টাকা ঋণ নিল ইসলামী ব্যাংক।
নগদ ঘাটতি দেখা দেয়ায় বিশেষ সুবিধায় এই ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক। গত ২৮ ডিসেম্বর ৫ হাজার ১০১ কোটি টাকা নগদ ঘাটতিতে পড়ে ইসলামী ব্যাংক। ২৯শে ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরল এ সুবিধার আওতায় ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে জরুরি ভিত্তিতে ৮ হাজার কোটি টাকা ঋণ নেয় ব্যাংকটি।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক। ব্যাংকগুলো নগদ ঘাটতিতে পড়লে তাৎক্ষণিকভাবে তা কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরল এ সুবিধা নিয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংকগুলোর ঋণ নেওয়ার শেষ ভরসাস্থল হলো কেন্দ্রীয় ব্যাংক। সেই কারণেই ইসলামী ব্যাংককে এ ঋণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা সেই ঋণ পরিশোধও করে দিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: