- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
পুঁজিবাজারে লেনদেন চলবে আড়াই ঘণ্টা
??????????
করোনা মহামারি নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউনে পুঁজিবাজার বন্ধ থাকবে বলে যে সিদ্ধান্ত হয়েছিল তা প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, লকডাউন চলাকালে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম জানান, আমরা আগেই বলেছিলাম, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চললে পুঁজিবাজারের লেনদেনও চলবে। যেহেতু ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, সুতরাং ডিএসই ও সিএসইতেও লেনদেন চলবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১৫ মিনিট ক্লোজিং সময় দেয়া হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: