- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- ঈদের ছুটি বাড়ল
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
ব্যাংক খাতে অক্টোবরে সরকারের ঋণ ৬ হাজার কোটি টাকা
বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র ও ব্যাংক খাত থেকে গত অক্টোবর মাসে সরকার পাঁচ হাজার ৭৯২ কোটি টাকা ঋণ নিয়েছে। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ হয়েছে ১৮ হাজার ৩২৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাস শেষে সরকারের ব্যাংক খাত থেকে ঋণের স্থিতি দাঁড়িয়েছে দুই লাখ ৮৮ হাজার ৫০৮ কোটি টাকা। অবশ্য সেপ্টেম্বরের তুলনায় ঋণ নেওয়ার পরিমাণ কমেছে সরকারের।সেপ্টেম্বরে প্রায় ১৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল।
২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে এক লাখ ছয় হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার টার্গেট ঠিক করা হয়েছিল। অক্টোবর শেষে সরকার এই টার্গেটের ১৭.২৩ শতাংশ ঋণ নিয়েছে এই খাত থেকে। গত এক বছরে সরকারের ব্যাংক খাতে নেওয়া ঋণের ৮৪ শতাংশই হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। বাকি ১৬ শতাংশ এসেছে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর থেকে গত এক বছরে সরকার ব্যাংক খাত থেকে মোট ঋণ নিয়েছে ৭৬ হাজার ৩৮০ কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছে ৬৪ হাজার ১৮৫ কোটি টাকা এবং অন্য বাণিজ্যিক ব্যাংক থেকে নিয়েছে ১২ হাজার ১৯৫ কোটি টাকা।
চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৩৩০ কোটি টাকা, যা অর্থবছরের ৩৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার ১ শতাংশেরও কম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সরকার সঞ্চয়পত্র থেকে ২১ হাজার ৫১১ কোটি টাকা ঋণ নিয়েছে এবং আগের ঋণের ২১ হাজার ১৮০ কোটি টাকা শোধ করেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: