- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি : বাণিজ্যমন্ত্রী
প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত
হাসান আল সাকিব
রংপুর প্রতিনিধি
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি : বাণিজ্যমন্ত্রী প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ২১ অক্টোবর ২০২২
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি। তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুরে দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি। তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা মোকাবিলা করা হবে। এছাড়া যে সমস্ত খাতে সরকারি খরচ কমানো যায়, কাট-ছাট করা যায় কিংবা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করছে। বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হতেই পারে। এই বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, দেশে ভোজ্যতেলের দাম কমানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: