- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- পানিফলের স্বাস্থ্যগুণ
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
লিটারে ৩ টাকা কমল পাম ওয়েলের দাম
সয়াবিন তেল লিটারে ৮ টাকা কমানোর পর এবার লিটারে ৩ টাকা কমল পাম ওয়েলের দাম। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়। ফলে এখন থেকে পাম তেল বিক্রি করা হবে ১৩০ টাকা লিটার দরে।
গত ২০ মার্চ সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা কমিয়ে লিটার প্রতি সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করেছিল। সেদিনই জানানো হয়েছিল, পাম অয়েলের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। সরকার খোলা তেল বিক্রি বন্ধ করে দিতে চাইলেও পাম ওয়েল এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে খোলাই বিক্রি হয়।
সয়াবিন ও পাম অয়েলের নতুন এই দাম পুরো রমজানেই থাকবে। আন্তর্জাতিক বাজার প্রেক্ষাপট বিশ্লেষণ করে দাম নির্ধারণে আবার ২২ মে বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে গত ২০ মার্চের বৈঠকে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি পাম ওয়েল লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: