- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ঈদের ছুটি বাড়ল
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
জ্বালানি তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে তেলের চাহিদা বাড়বে—এমন সম্ভাবনায় গতকাল মঙ্গলবার তেলের দাম বেড়ে সাত বছরে সর্বোচ্চ হয়েছে।
গত সোমবার প্রকাশিত বহুজাতিক সেবা প্রতিষ্ঠান পিডাব্লিউসির এক জরিপে বিশ্বের ৭৭ শতাংশ সিইও ২০২২ সালে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদের কথা জানিয়েছেন। এ ছাড়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে যে উদ্বেগ ছিল তা-ও আস্তে আস্তে কাটছে। অনেক দেশ ভ্রমণের বিধি-নিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। এতে বিমানের জ্বালানির দামও বাড়ছে।
গতকাল লন্ডনের অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৮.১৩ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৫.৭৪ ডলার। ২০১৪ সালের অক্টোবরের পর এই মূল্য আর দেখা যায়নি। আশা করা হচ্ছে, চীনসহ তেলের বড় ভোক্তা দেশগুলো মুদ্রানীতি আরো শিথিল করবে, যা তেলের বাজার বৃদ্ধিতে সহায়ক হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্প্রতি আরেকটি কারণে তেলের দাম বেড়েছে। গত সোমবার আবুধাবিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালায়। সেখানে একটি জ্বালানির ট্যাংক বিস্ফোরিত হয়ে তিনজন নিহত হয়। এ খবরেও তেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তেলের দাম বাড়ার কারণ হিসেবে রিস্ক ইন্টেলিজেন্স কম্পানি ভেরিস্ক ম্যাপলক্রপট-এর বিশ্লেষক টবজর্ন সল্টভেডট বলেন, ‘হুতিদের ড্রোন হামলায় তেলের সরবরাহ ও মজুদ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ ছাড়া আঞ্চলিক উদ্বেগ তো রয়েছেই। পরমাণুবিষয়ক আলোচনার দিকে বিশ্লেষকরা নজর রাখছেন।’ সূত্র : এএফপি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: