- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে স্বর্ণের এই দাম বাড়ার আগে টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়। গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। তবে এ সময় প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণের দাম কমানো হলেও আগের নির্ধারিত দামই বহাল রাখা হয় রুপার। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসার পর পরই বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। অবশ্য গত সপ্তাহের শেষ কার্যদিবসে স্বর্ণের দাম কিছুটা কমে।
গত এক সপ্তাহে রুপার দাম শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ ডলারে। এরপরও মাসের ব্যবধানে রুপার দাম কমেছে ৯ দশমিক ৭৯ ডলার। আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৩১ দশমিক ৩২ ডলার। এছাড়া মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ১১ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ১৯ ডলার বা শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ বা ১৫ দশমিক ২৬ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৭ দশমিক ৮৪ ডলার। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৮২ দশমিক ৫৮ ডলার। এক মাস আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬১ দশমিক ৫০ ডলার। ফলে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়লেও মাসের ব্যবধানে এখনো ৩ দশমিক ২৬ শতাংশ কম আছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: