- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
ডি-৮ ভুক্ত দেশে আমদানি-রপ্তানি শুল্ক কমছে
ডি-৮ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় আট দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমে ১০ শতাংশ করা হচ্ছে। এজন্য ডি-৮ প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের (পিটিএ) আওতায় অন্য সদস্য দেশগুলোর শুল্ক ছাড় দেওয়ার পণ্য তালিকা ও সার্টিফিকেট অব অরিজিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ডি-৮ প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের (পিটিএ) আওতায় অন্য সদস্য দেশগুলোর শুল্ক ছাড় দেওয়ার পণ্য তালিকা ও সার্টিফিকেট অব অরিজিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখানে ওআইসির আটটি মুসলিম দেশ—বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এই দেশগুলোর সমন্বয়ে ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মধ্য দিয়ে ডি-৮ (উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা) করা হয়েছিল। এখন ডি-৮-এর মধ্যে কতগুলো পণ্য আছে সেগুলোর শুল্ক ১৫ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা। তাহলে আমদানি-রপ্তানি আরও বাড়বে। ভবিষ্যতে এটি ওআইসির ৪১টি দেশের মধ্যে করা যায় কিনা সেটা চিন্তা-ভাবনা আছে।
এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে অনুস্বাক্ষরিত চুক্তির সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্র্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী ২২/২৩ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন। সেখানে একটা ট্রেড এগ্রিমেন্ট সই হবে। ওটা আগেই অনুমোদন করা ছিল। এখানে করারোপের কিছু বিধি-বিধান ছিল। সেগুলোকে দু-দেশ আলাপ-আলোচনা করে বাতিল করে দিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: