ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

বুধবার বন্ধ থাকবে ব্যাংক

16 October 2021, 12:22:02

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।

তবে পরবর্তীতে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) নির্ধারণ করায় বাংলাদেশে ব্যাংকও এ তারিখ ব্যাংক বন্ধ থাকবে বলে জানায়।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলছে, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর নির্ধারণ করা হলো।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: