কমেছে কাঁচা মরিচের দাম, বেড়েছে সবজির
সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে শীতকালীন সবজির দাম। সেই সঙ্গে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকা কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ১০০টাকা কেজি দরে। ব্যবসায়ীদের ভাষ্য মতে আমদানি করা মরিচের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।
শুক্রবার রাজধানী শ্যামলীর সমবায় বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানী হয়েছে শীতকালীন নানা সবজি। তবে গত সপ্তাহে শীতকালীন সবজির বাজার দর কিছুটা কম থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে এইসব সবজির দাম। শীতকালীন সবজি ফুলকপি প্রতি পিস ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা ছিল। বাজারে এসেছে শীতকালীন সবজি মূলা। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা।
এদিকে শীতকালীন সবজির দাম বাড়লেও অনেকটাই কমেছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এই সপ্তাহের বাজারে ১০০টাকা। সেই সঙ্গে লাউ প্রতি পিস ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। শশা প্রতি কেজি ৫০টাকা, কালো বেগুন ১০০ টাকা, ঝিংগা ৬০টাকা, সিম ৬০টাকা, টমেটো ১২০ টাকা, কাকরোল ৫০টাকা, উচ্ছে ৬০টাকা, চিচিংগা ৫০টাকা, পটল ৪০ থেকে ৫০টাকা, ভেন্ডি ৫০টাকা, বরবটি ৮০টাকা, গাজর ৮০টাকা, পেঁপে ৩০থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া চাল কুমড়ার পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা ও কাঁচকলার হালি ৩০ থেকে ৪০ টাকা।
সবজি বিক্রেতা আনিসুর রহমান বলেন, গত সপ্তাহে মরিচের দাম ছিল অনেক বেশি। বৃষ্টির কারণে গাছ মারা যাওয়ায় আমদানি ছিল না। তাই দাম বেড়েছিল। এখন ইন্ডিয়া থেকে মরিচ আমদানি হচ্ছে, তাই বাজারে দামও কমেছে।
এছাড়া মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় ইলিশ মাছ (দেড় কেজি) প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০টাকা দরে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেঁদে ২৫০ থেকে ৪০০ টাকা, পাঁবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব বাজারে।
মাংসের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি খাসির মাংস ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত, গরুর মাংস প্রতিকেজি ৫৮০ টাকা এবং প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকায়। লেয়ার মুরগি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৩০ টাকা কেজি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: