ইন্টারনেট
হোম / শিল্প-সাহিত্য / বিস্তারিত
ADS

টেলর সুইফটের খেতাব ছিনিয়ে নিলেন লুসি গুও

24 April 2025, 11:47:53

আয়ে, অর্জনে ও তারকাখ্যাতিতে এখন অদ্বিতীয় পপকুইন টেলর সুইফট। গায়িকা তার সেরা সময়টা পার করছেন। একের পর এক সাফল্য তার পদতলে জমা হয়েছে। সর্বশেষ এরাস ট্যুর ছিল সর্বকালের অন্যতম সফল ট্যুর। তার অ্যালবামও থাকছে সব টপচার্টে।

তবে সম্প্রতি টেলর অর্জনে ভাগ বসালেন অন্য একজন। সংগীত অঙ্গনের নয়, প্রযুক্তি উদ্যোক্তা। গতবছর বিলিয়নিয়ারের তালিকায় নাম তুলেছেন টেলর সুইফট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে কমবয়সী নারী বিলিয়নিয়ার হিসেবেই এই মাইলফলক অর্জন করেন গায়িকা। মুকুটটা ছিল তারই মাথায়। সেই মুকুট এবার হাতছাড়া হয়েছে তার। তাকে টপকে কমবয়সী নারী বিলিয়নিয়ারের খেতাব এখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা লুসি গুও’র দখলে।

ফোর্বসের সর্বশেষ তথ্যমতে, ৩০ বছর বয়সী এই তরুণী টেলর সুইফটকে সরিয়ে সেই জায়গা দখল করেছেন। ২০২৩ সাল থেকে এই মুকুটের অধিকারী ছিলেন ৩৫ বছর বয়সী সুইফট। টেলর সুইফটের বর্তমান সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। মূলত তার রেকর্ডব্রেকিং ‘এরাস ট্যুর’, গানের ক্যাটালগ এবং রিয়েল এস্টেট বিনিয়োগের বদৌলতে বিশাল এই সম্পদের মালিক হয়েছেন তিনি।

তবে প্রযুক্তিভিত্তিক সংস্থা স্কেল এআই-এর সহপ্রতিষ্ঠাতা গুও’র সম্পদের পরিমাণ এখন ১.২৫ বিলিয়ন ডলার।

এটি মূলত স্টার্টআপের বিস্ময়কর উত্থানের ফল। লুসি গুও মাত্র ২১ বছর বয়সে স্কেল এআই শুরু করেন আলেক্সান্ড্র ওয়াংয়ের সঙ্গে। বর্তমানে এই কোম্পানির বাজারমূল্য ২৫ বিলিয়ন ডলার। যা ২০২৪ সালের মে মাসে ছিল ১৩.৮ বিলিয়ন ডলার। এক বছরে এটি প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে। গুও বর্তমানে কোম্পানির প্রায় ৫% শেয়ারের মালিক। যদিও তিনি ২০১৮ সালে কোম্পানি থেকে সরে যান।

তবে কমবয়সী বিলিয়নিয়ারের খেতাব হারালেও টেলর সুইফট বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। রিহানার ১.৪ বিলিয়ন ডলারের সম্পদকেও ছাড়িয়ে গেছেন তিনি। তার ‘ইরাস ট্যুর’ ১৪৯টি সোল্ড-আউট শো থেকে আয় করেছে ২ বিলিয়নেরও বেশি, যা ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক ট্যুর।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: