- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
সোমবার বিকাল পৌনে পাঁচটায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান চিত্রনায়ক জায়েদ খান।
পোস্টে জায়েদ খান লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার মাসুম বাবুল সাহেব আর আমাদের মাঝে বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল আনুমানিক ৫.৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।’
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য সর্বপ্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পান। ভারত উপমহাদেশে বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও নৃত্য পরিচালনা করেছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: