- জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
- স্বাস্থ্য ঠিক রেখে ওজন কমাতে মেনে চলুন এই ৩ পরামর্শ
- এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা
- মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
- লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কফিনের ওপর আরবিতে কী লেখা
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার পর যে প্রতিশ্রুতি দিলেন শিবা ও জয়
- সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
- নতুন এআই টুল নিয়ে এলো টিকটক
- বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কয়েক দফায় লাইট বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় পুশইন আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনুপ্রবেশ ঠেকাতে মধ্যরাতে লাঠিসোঁটা ও টর্চলাইট হাতে পাহারা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা।
শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই চাকপাড়া সীমান্তে লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এছাড়া ভারতের অভ্যন্তরে বেশ কয়েকজন নারী-পুরুষকে শূন্যরেখায় নিয়ে এসেছে বিএসএফ এমন খবরও ছড়িয়ে পড়ে। পরে পুশইনের আশঙ্কায় লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে সীমান্তে জড়ো হন স্থানীয়রা। তবে রাত ১২টা পর্যন্ত কয়েক দফায় লাইট বন্ধ রাখা হলেও কোনো পুশইনের ঘটনা ঘটেনি। এমনকি সীমান্তের আশপাশে বিএসএফ ছাড়া আর কাউকে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। বিজিবি সদস্যরাও চাকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রমে এলাকাবাসীর বিশেষ সহযোগিতা করছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারিসহ অধিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গত জুন মাসে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে চার দফায় শিশু ও নারী-পুরুষসহ ৬৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সে সময় স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় তা ব্যর্থ করে বিজিবি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।






















Comments: