- অমর একুশে বইমেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
- বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- চট্টগ্রামে গ্যাস লিকেজ বিস্ফোরণে নিহত বেড়ে ৫ জন
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছে জামায়াত
- জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ–দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। Advertisement বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে। জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ২০২৬ সালের ৬ জানুয়ারি।
- শর্ত রেখে পারমাণবিক চুক্তি করবে ইরান
চট্টগ্রামে গ্যাস লিকেজ বিস্ফোরণে নিহত বেড়ে ৫ জন
চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণে স্ত্রী-সন্তানসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন সাখাওয়াত হোসেন (৪৯), যিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাখাওয়াতের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। এর আগে একই ঘটনায় মারা গেছেন তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন এবং ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।
ডা. শাওন আরও জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (৩৮% দগ্ধ), ভাইয়ের মেয়ে আয়েশা (৪৫% দগ্ধ), ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস (৩০% দগ্ধ) এবং অন্য ভাই শিপন (৮০% দগ্ধ)। তাদের সবারই অবস্থাই আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছিল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পরে আহতদের সন্ধ্যার দিকে স্বজনরা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান চালান। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং সম্ভাব্য নিরাপত্তা চিত্র তদন্তের জন্য সংশ্লিষ্ট বিভাগ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: