- বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
- ফাইনালে আর্জেন্টিনা, স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের
- যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের
- মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
- জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
ট্রলার ডুবির চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ‘এফবি সাগরকন্যা’ ডুবির ঘটনায় ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার চারদিন পর সোমবার (২৮ জুলাই) রাতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ট্রলার ডুবির ঘটনায় এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মাঝি আবদুর রশিদ ১৫ জন জেলে নিয়ে মহিপুর থেকে গভীর সমুদ্রে যান। জাল ফেলার পর শুক্রবার সকালে হঠাৎ ঝড় ও ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। এতে নিখোঁজ হয় ডুবে যাওয়া ট্রলারে থাকারা। সোমবার রাতে দুটি মাছ ধরার ট্রলার ৯ জেলেকে উদ্ধার করে।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ২৬ জুলাই নিখোঁজ জেলেদের বিষয়ে ট্রলার মালিক কিশোর হাওলাদার সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: