- বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ
- কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
- প্রোটিন হিসেবে ডিম-টমেটোর সালাদ কতটা কার্যকর?
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- রোদে বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন
বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ায় গৃহবধুকে ‘হত্যা’, পালিয়েছে শ্বশুরবাড়ির সবাই
লক্ষ্মীপুরে কল্পনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তারা পলাতক।
বুধবার (২৩ জুলাই) দুপুরে নিহতের ভাই অভিযোগ করেন, কন্যা সন্তান জন্ম দেওয়ায় মিষ্টিসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পরিবারের লোকজন কল্পনাকে মঙ্গলবার (২২ জুলাই) দেখতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেগুলো কম হওয়ায় তার বোনকে শ্বাসরোধে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন।
নিহত কল্পনা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামের মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমনের স্ত্রী।
নিহতের ভাই আলমগীর হোসেন বলেন, “প্রায় আটদিন আগে কন্যা সন্তানের জন্ম দেন কল্পনা। মঙ্গলবার আমাদের বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায়। এ সময় মিষ্টিসহ বিভিন্ন জিনিপত্র নেওয়া হয়েছিল। সেগুলো কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়ি তাকে কথা শোনায়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই কল্পনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যান। খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে।”
তার অভিযোগ, “১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। তার স্বামী ওমান থাকে। কল্পনাকে তার শ্বশুর-শাশুড়ি নানানভাবে নির্যানত করতো।”
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, “শুনেছি গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তাকে ফাঁস দেওয়া অবস্থায় পায়নি। ঘটনাটির তদন্ত চলছে। তার শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপনে আছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: