- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
- কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- রোদে বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন
- বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ
দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক ইব্রাহিম বাবু (৩২) নামের এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহতের পরিবার ও তার পিতা মো. নুর ইসলাম জানান, বুধবার বেলা ১১ টার দিকে আমার ছেলে মো. ইব্রাহীম বাবুসহ ৪/৫ জন গরুর ঘাস কাটার জন্য উপজেলার ঝাঁজাডাঙ্গা সীমান্তের ৭৯ নম্বর পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের লাশ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমির জানান, নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে ইব্রাহিম বাবুর নিহতর বিষয়টি জেনেছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনে ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা জানান একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে ইব্রাহিম বাবুর নিহতের খবর এখনো নিশ্চিত করা হয়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: