- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
সাজেকে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করল রাঙ্গামাটি জেলা প্রশাসন
অগ্নিকাণ্ড পরবর্তী সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা সংক্রান্ত আদেশ বাতিল করে পুনরায় সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর ২টা ১৪ মিনিটে পর্যটকদের জন্য সাজেক উন্মুক্তকরণ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান।
জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ থেকে সাময়িকভাবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল।
এর প্রেক্ষিতে আজ দুপুর ১২টায় সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে জেলা প্রশাসনের একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে আজ দুপুর থেকে পুনরায় সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।
এর আগে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের ভ্যালিতে রিসোর্ট, কটেজ, দোকান ও বসতবাড়িসহ প্রায় শতাধিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়। এতে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এসব স্থাপনার মালিকরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: