ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

আরিচা-কাজিরহাট রুটে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

6 January 2025, 12:09:55

আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে সকাল ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কাটতে শুরু করলে ৯টা ২৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: