ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

23 October 2024, 11:26:41

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে ঘটেছে এ ঘটনা। ফলে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তাৎক্ষণিক জানা গেছে, ট্রেন দুর্ঘটনার কারণে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। এ জন্য দুটি ট্রেনের কয়েক শ’ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

এ ব্যাপারে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন মধ্যরাতের দিকে খুলনা যাচ্ছিল। ওই ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছাকাছি পৌঁছালে লাইনচ্যুত হয়ে যায়।

উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: