- পোস্টাল ব্যালটে রাখা হচ্ছে না নৌকাসহ ৪ প্রতীক
- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
- যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির শুভেচ্ছা
- দাম্পত্য জীবন মধুময় করতে যেসব আমল করবেন
- ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
- পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
- নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ
- ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
- ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির
- বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’: অপুর বিপরীতে আদর আজাদ ও নবাগত পীযূস
পাল্টে গেল কক্সবাজারের সুগন্ধা বিচের নাম
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বিচ করা হয়েছে। একই সঙ্গে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী ফাঁকা জায়গার নামকরণ করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া সুগন্ধা বিচের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বিচ করার জন্য আবেদন করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: