- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- পানিফলের স্বাস্থ্যগুণ
- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
গাজীপুরে পুলিশের গুলিতে আহত শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) চিকিৎসাধীন মারা গেছেন।
শনিবার রাত ১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
নিহত জামাল উদ্দিন ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকার চান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, গাজীপুরে বেতনভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন আইসিইউর ৬ নম্বর বেডে মারা যান তিনি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন ও আনজুয়ারা খাতুন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আনজুয়ারাকে মৃত ঘোষণা করেন। আর গুলিবিদ্ধ জামালকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: