ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

নেত্রকোনায় টার্মিনালে রাখা বাসে আগুন

2 November 2023, 10:32:33

নেত্রকোনার কেন্দুয়ায় টার্মিনালে রাখা হিরণ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলা শহরের কমলপুর এলাকার বাসটার্মিনালে এ ঘটনা ঘটে।

হিরণ এন্টারপ্রাইজের মালিক হিরণ মিয়ার বড়ভাই রুবেল মিয়া বলেন, বাসটি বুধবার রাতে শহরের বাস টার্মিনালে রাখা ছিল। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভায়।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: