হামলা চালিয়ে দুই চোর ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
কুমিল্লা বিসিক শিল্পনগরীর এক ওষুধ কোম্পানিতে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে দুই চোর। সিসি ক্যামেরায় দেখে কোম্পানির সিকিউরিটি সদস্যরা তাদেরকে আটক করে।
এ সময় ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে ওই দুই চোরকে ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।সোমবার বিকালে বিসিক শিল্পনগরীর স্কাইল্যাব ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় আবু বকর সিদ্দিক (২৫) নামে এক সিকিউরিটি গুরুতর আহত হয়েছেন।তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বিসিক এলাকায় অবস্থিত স্কাইল্যাব ফার্মাসিটিক্যালসের পুরাতন ভবনের মালামাল চুরির সময় দুই চোরকে আটক করা হয়। পরে তাদেরকে একই মালিকানাধীন এবিএস ক্যাবলের প্রধান ফটকের ভেতরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় দা-ছেনিসহ দেশীয় অস্ত্র হাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল এসে ফ্যাক্টরির লোকজনের ওপর হামলা চালায়। তারা সিকিউরিটি গার্ড আবু বকরকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দুই চোরকে ছিনিয়ে নিয়ে যায়।
তাদের হামলার ভয়ে অন্যরা আত্মরক্ষার্থে কোম্পানির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে সন্ত্রাসীরা এবিএস ক্যাবল ফ্যাক্টরির জানালার কাচ, গেট ও সিসি ক্যামেরা ভাংচুর করে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা ও কান্দির-পাড় ফাঁড়ি পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে যায়। পরে পুলিশের একটি সিএনজি অটোরিকশায় করে আহত আবু বকর সিদ্দিকীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ জানান, আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: