- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
তিস্তার পানি বিপদসীমার ওপরে
গত তিন দিনের টানা বর্ষণ ও ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরের এ নদীর পানি। পানির চাপ মোকাবিলায় দোয়ানী তিস্তা ব্যারাজ প্রকল্পের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে একই নদীর কাউনিয়া সড়ক সেতু পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের অফিস সহকারী গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর ফলে লালমনিরহাট সদরের খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, মোগলহাট, কুলাঘাটের, বড়বাড়ি, কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার, কাকিনা ভোটমারী, পাটগ্রামের শ্রীরামপুর, পাটগ্রাম, বুড়িমারী, দহগ্রাম, জগৎবেড়, বাউরা, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, দুর্গাপুর, হাতিবান্ধার ডাউয়াবাড়ি, সিন্দুর্না, গড্ডিমারী, বড়খাতা, সিংগিমারী, পাটিকাপাড়া ইউনিয়নগুলোতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এসব ইউনিয়নের নিচু এলাকাগুলো ইতোমধ্যে তলিয়ে গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: