- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- খেজুরের বিস্ময়কর গুণ
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ. লীগ প্রার্থী সিদ্দিকুর রহমান
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আবু রাসেল’র কাছে এই মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, এ আসনে প্রার্থী হিসাবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ দিনে মনোনয়নপত্র জমা দেননি কেউ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ১৭ প্রার্থী। কিন্ত শেষ পর্যন্ত সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে কোনো প্রার্থী আর মনোনয়নপত্র জমা দেননি। ফলে একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারি নির্বাচিত হন।
গত ৩০ আগস্ট সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: