- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
সাগরে ভাসতে থাকা ২৯ মাঝিমাল্লাকে উদ্ধার করল কোস্টগার্ড
সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘রহমত-ই-ইলাহি’ নামক ট্রলারডুবির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই ট্রলারের ২৯ মাঝিমাল্লাকে ভাসমান অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া চর থেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচএমএম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্টগার্ডের তথ্যানুযায়ী, ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিসিং বোট (রহমত-ই-ইলাহি) ডুবে যাওয়ার পর রাঙ্গাবালী উপজেলার মোডুবি ইউনিয়নের তুফানিয়ার চর হতে স্থানীয় জেলেদের সহায়তায় ২৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনে বিসিজি রাঙ্গাবালী আউটপোস্টের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা সবাই চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন শেখেরখিল সরকার বাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান ওই জেলেরা। এর ফলেই প্রাণে বেঁচে যান তারা।
কোস্টগার্ড জানায়, উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। পরে জেলেদের মালিকপক্ষ যোগাযোগ করলে গলাচিপা উপজেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী এলাকা সংলগ্ন সমুদ্রের দক্ষিণে ফিশিং বোট (রহমত-ই-ইলাহি) ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকে। পরবর্তীতে বোটটি ভাসতে ভাসতে রাঙ্গাবালীর তুফানিয়া চর সংলগ্ন এলাকায় এসে ডুবে যায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: