হোম / সারা বাংলা / বিস্তারিত
মাদারীপুরে মহিলা দলের সভাপতি লাইজু, সম্পাদক মুনমুন
19 September 2023, 10:01:27
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে তানজিয়া আক্তার লাইজুকে সভাপতি ও মুনমুন আক্তারকে সাধারণ সম্পাদক করে ৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমদের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, জাতীয়তাবাদী মহিলা দলের থানা ও ওয়ার্ডের সব কমিটি অতিদ্রুত যোগ্য নেতৃত্বের মাধ্যমে গঠন করা হবে। মহিলা দলকে সুসংগঠিত রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: