- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
- নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ
- ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
- পরিবারসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
- সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
- জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
- শীতে গ্লিসারিন ব্যবহারে সাবধান
- এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
আপত্তিকর ভিডিও ভাইরাল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের মর্যাদা ক্ষুন্ন করা এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত চিঠিতে তাকে অব্যাহতি দিয়ে জেলা ছাত্রলীগকে অবহিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন। তিনি জানান, রোববার রাত ১১টার দিকে তাকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনো ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।
অব্যাহতিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের মর্যাদা ক্ষুন্ন করা এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মোশারফ হোসেনকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, হবিগঞ্জ জেলা শাখা) তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও শুক্রবার ভাইরাল হয়। এতে দেখা যায়, এক তরুণীর সঙ্গে ৩ মিনিট ৩৯ সেকেন্ডের আপত্তিকর ভিডিওটি শুক্রবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: