- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- খেজুরের বিস্ময়কর গুণ
চুরির অপবাদে নির্যাতনের পরদিন মরদেহ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে শুক্রবার রাতে চুরির অপবাদে সালিশি বৈঠকে হাছান নামে এক ড্রাইভারকে মারধর করাসহ অমানুষিক নির্যাতন ও এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর পরদিন শনিবার সকালে ওই ড্রাইভারের ঝুঁলন্ত মরদেহ পাওয়া গেছে।
মরদেহটি সকালে দেখা গেলেও নানা জটিলতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে বিকালে। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে পুলিশ মরদেহ উদ্ধার করা থেকে বিরত থাকে।
রোববার মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছ। প্রাথমিকভাবে এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
কুশুরা বৈন্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জব্বার খান বলেন, হাবীব মেম্বার,নজরুল ও লিটনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সালিশি করার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: