মুন্সিগঞ্জে ট্রলারডুবি: চারজনের মরদেহ উদ্ধার, বহু হতাহতের শঙ্কা
5 August 2023, 11:12:40
মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং থানার এস আই রুস্তম আলী।
জানা গেছে, ট্রলারটিতে অর্ধশত যাত্রী ছিল। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস। এ ট্রলারডুবির ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন নিখোঁজ রয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: