- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- খেজুরের বিস্ময়কর গুণ
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা
ওয়ানডে বিশ্বকাপের মাঝেই বাজতে শুরু করবে টি-টোয়েন্টির ডামাডোল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ২০ দলের অংশগ্রহণে হবে বৈশ্বিক এই আসরটি। ইতোমধ্যে ১৫টি দল নির্বাচিত হয়েছে, ফলে বাকি রয়েছে আর মাত্র ৫ দল। এরই মধ্যে টুর্নামেন্টটির তারিখ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) রাতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় মাধ্যম ইএসপিএনক্রিকইনফোর এক খবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা সম্পর্কে জানা যায়। ওই খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৩০ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।
এ দিকে বৈশ্বিক এই আসরের জন্য এই মুহূর্তে ভেন্যু নির্বাচন চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। এর মধ্যে ফ্লোরিডার লডারহিল এগিয়ে রয়েছে।
এছাড়াও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউ ইয়র্কের ভ্যান কর্টল্যান্ড পার্ক আন্তর্জাতিক ভেন্যু মর্যাদা না পেলেও রয়েছে আলোচনায়। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।
বিশ্বকাপের নবম এই আসরে আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি জায়গা করে নেয় মূল পর্বে। এরপরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নতুন করে নাম লিখিয়েছে। এবার যুক্তরাষ্ট্র থেকে ১টি, এশিয়া থেকে ২টি এবং আফ্রিকার ২টি দেশ নাম লেখানোর অপেক্ষায় রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: