- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
পারিবারিক কলহের জের ধরে শ্যালককে পিটিয়ে হত্যা
মাদারীপুরের রাজৈরে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে রাজ্জাক ফকির নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিপন শেখ (২৫) উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিণ পাড়া গ্রামের আবদুল রফ শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জের ধরে রোববার বিকালে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করেন। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ মারধর ঠেকাতে গেলে তাকেও মারধর করেন রাজ্জাক। পরে গুরুতর অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রিপন শেখ মারা যান।পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার।
নিহত রিপনের মা মর্জিনা বেগম বলেন, জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: