- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
বান্দরবানে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮
বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।
নিহতদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
ওসি আবদুল মান্নান বলেন, ‘রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। লাশগুলো কোন গ্রুপের তাও বলা যাচ্ছে না।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: