ইন্টারনেট
হোম / Breaking News, সারা বাংলা / বিস্তারিত
ADS

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

4 March 2023, 6:41:44

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার বিকালে উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। তিনজনের লাশ দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি এসএম ফোরকান আবু জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দুজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যজনের মরদেহ বিএসবিএ হাসপাতালে রয়েছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: