- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
চট্টগ্রামে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
চট্টগ্রামের বাঁশখালীতে একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ অনেক শ্রমিক।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন আহমেদ রেজা, রায়হান, রনি, শুভ এবং মো. রাহাত। আহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের বাঁশখালী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকাটাইমসকে আজিজুল ইসলাম বলেন, বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।
জানা গেছে, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিল এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা। কিন্তু বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ দাবি আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই চারজন নিহত হন । আহত হন এক পুলিশসহ আরও অনেকে। আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চট্টগ্রামের নেয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: