- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- দাম কমল জেট ফুয়েলের
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
শরীয়তপুরে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, তিনজনের প্রাণহানি
শরীয়তপুরে মেঘনার শাখা নদীতে সেতুর সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে এমভি স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ। ধাক্কার পর লঞ্চের ছাদের ওপরে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত দুজন। রবিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। এতে হিরা ও রাব্বি নামে আরও দুজন মারাত্মক আহত হয়েছেন।গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জানান, রাতে ঢাকা থেকে স্বর্ণদ্বীপ প্লাস ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটের সাইক্ক্যা সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে করে লঞ্চে থাকা পানির ট্যাংকি নিচে পড়ে যায়। এ সময় নিচে শুয়ে থাকা যাত্রীদের গায়ে পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: