- এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
- চার জাহাজে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল
- মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
- ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
আন্তর্জাতিক রিসার্চ গ্রান্ড পেলেন ববির ৫ শিক্ষার্থী
আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট ফাউন্ডেশনের ২০২১ সালের রিসার্চ গ্রান্ড পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫ শিক্ষার্থী।
রিসার্চ গ্রান্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০১৬-১৭ সেশনের ফয়সাল আহমেদ, হামিদা আক্তার, মোসা. লাবনী, মো. সাইফুল ইসলাম ও আফরোজা মিম।
আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট (AAPG) ফাউন্ডেশন ‘এল অস্টিন উইকস আন্ডারগ্রাজুয়েট গ্রান্ড প্রোগ্রাম’ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের জিওসাইন্সের ছাত্র ও সংগঠনকে এ রিসার্চ গ্রান্ড প্রদান করে থাকে।
চলতি বছর ৪০০ বেশি শিক্ষার্থী ও সংগঠনের মধ্যে থেকে ১৭৫ জন এ রিসার্চ গ্রান্ড পেয়েছেন।
রিসার্চ গ্রান্ড প্রাপ্ত ফয়সাল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ। গবেষণা কাজে অবদান রাখবার জন্য এটি আমার জন্য বড় একটি সুযোগ। ভবিষ্যতেও এ ধরণের কাজের সাথে সম্পৃক্ত থেকে বিশ্ববিদ্যালয় এবং দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে চাই।
রিসার্চ গ্রান্ড প্রাপ্ত আফরোজা মিম বলেন, দ্বিতীয় বারের মতো রিসার্চ গ্রান্ডে মনোনীত হওয়ায় আমি অনেক খুশি। শিক্ষকদের অনুপ্রেরণায় আমি এ গ্রান্ড পেয়েছি। আমার সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: