- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
ঢাকা জেলার পি. পি. হলেন এডভোকেট শেখ হেমায়েত হোসেন
ঢাকা জেলার পি. পি. হিসেবে নিয়োগ পেলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট শেখ হেমায়েত হোসেন।
তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, ঢাকা বার শাখা সাবেক সভাপতি।
গোপালগঞ্জের কৃতি সন্তান হিসেবে তিনি পেশাগত জীবনে এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতির ’৮৩ সনে কার্যকরী কমিটির সদস্য, ’৯৮-৯৯ সনে সিনিয়র সহ-সভাপতি ও ২০১১-১২ সনে সভাপতি হিসেবে নির্বাচিত হন।
তিনি ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন, বর্তমানে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। আইনপেশায় তাঁর শিক্ষানবীস হিসাবে প্রায় ৫৫ জন আইনজীবী সনদপ্রাপ্ত হয়ে আইনপেশা পরিচালনা করে আসছেন।
তিনি একজন পরিচ্ছন্ন আইনজীবী হিসাবে আইনাঙ্গনে সুষ্ঠু পরিবেশ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার পান তার জন্য কাজ কঠোর ভাবে করে যাচ্ছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: