- ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ, সরকার গঠন করছে কারা?
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নতুন মাইলফলক, পরীক্ষামূলক উৎপাদন শুরু
- এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, জানা যাবে যেভাবে
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একলাফে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। মানচিত্রদেখুন
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: