১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি এবং দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। রায়ে মির্জা আব্বাসকে সবগুলো মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ১৫টি মামলার রায়ের বিস্তারিত এবং আদালতের পর্যবেক্ষণ জানা যায়নি। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়া গেলে খালাসের কারণ ও আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মামলাগুলোর রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: