ইন্টারনেট
সর্বশেষ
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, প্রয়োজনে ফের সামরিক পদক্ষেপ

18 June 2026, 5:40:34

ইরানের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে এবং কঠোর অবরোধ আরোপ করতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে, আলোচনার নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকব।”

হেগসেথ আরও বলেন, “ইরান যদি চুক্তি মেনে না চলে, তাহলে আমরা পুনরায় একটি কঠোর ও কার্যকর অবরোধ আরোপ করতে সম্পূর্ণ সক্ষম।”

তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের এই সতর্কবার্তা ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হতে পারে।

তবে ইরান এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: