- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
কাদের স্ট্রোকের ঝুঁকি বেশি?
আধুনিক জীবনযাত্রা মানেই প্রতিযোগিতা, চাপ এবং ঝুঁকি। আর এসব কারণেই নিরব ঘাতক হয়ে উঠেছে স্ট্রোক। আবার কিছু রোগের কারণেও কারও কারও স্ট্রোক হতে পারে।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সুমন রানা বলেন, কিছু রোগ আছে যেগুলা যদি কারো থাকে, তাহলে তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এই রোগগুলোর মধ্যে রয়েছে- উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। ধূমপান করলেও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
ডা. সুমন রানা বলেন, এছাড়া কারও যদি রক্তে চর্বির মাত্রা বেশি, রক্তনালী ব্লক থাকে, তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি। কারও হৃদপিণ্ডের স্পন্দন অস্বাভাবিক হলে এবং কারও রক্তের লোহিত কণিকা জমে গেলেও স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
তিনি বলেন, আবার কিছু বিষয় আছে যা আমরা পরিবর্তন করতে পারি না। যেমন বয়সের সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায়। যাদের ২০ বছরের বেশি বয়স তাদের ক্ষেত্রে ২.৭ শতাংশ লোকের স্ট্রোকের সম্ভাবনা থাকে। আর ৬০ বছরের বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে ৬ শতাংশ লোকের এটা হয়। আবার ৭০ বছরের বেশি যাদের বয়স, তাদের শতকরা ১০ ভাগের স্ট্রোক হচ্ছে। সুতরাং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: