- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
আজ থেকে নতুন পোশাকে পুলিশের পথচলা শুরু
বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন পোশাক চালু হয়েছে শনিবার (১৫ নভেম্বর) থেকে। তবে প্রাথমিকভাবে পোশাক সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে।
পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করেছে। প্রথমে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। এতে নীল এবং সবুজ রঙের পরিবর্তে নতুন রঙের পোশাক পরিধান করবেন রেঞ্জ এবং মহানগর পুলিশ সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, “আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে। তবে এটি ধাপে ধাপে সব সদস্যকে সরবরাহ করা হবে।”
এদিকে, ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “এখনো পোশাক হাতে পাইনি, তবে অল্প সময়ের মধ্যে তা পাওয়া যাবে।”
পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি র্যাব ও আনসারদের জন্যও প্রযোজ্য। তিনটি ভিন্ন পোশাক ডিজাইন সিলেক্ট করা হয়েছে। এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে, একসাথে সবকিছু করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “পোশাক পরিবর্তনের সঙ্গে সবার মন মানসিকতা পরিবর্তনও করতে হবে।”
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: